Header Premium (728×90)

Categories: সারাদেশ

টানা তিন দিনের ছুটিতে মহাসড়কে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে শিল্পনগরী গাজীপুরের মহাসড়কগুলোতে বাড়িফেরা মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। ৫ আগস্ট বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখী মানুষের ঢল নামে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে দুই দিনের সরকারি ছুটির সাথে সাপ্তাহিক ছুটি শুক্রবার যুক্ত হওয়ায় এই তিন দিনের ছুটির সুযোগ পেয়েছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক ও নানা পেশার মানুষ। এতে করে গাজীপুরের ব্যস্ত কর্মময় জীবনে যেন ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় ঘরমুখী যাত্রীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ভোর থেকেই মানুষ ব্যাগ, লাগেজ ও শিশুদের নিয়ে বাসের জন্য অপেক্ষা করতে শুরু করেন। অতিরিক্ত যাত্রীচাপের কারণে কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। একই সাথে তীব্র পরিবহন সংকট ও বাড়তি ভাড়া আদায়ের ভোগান্তি মাথায় নিয়েই মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। উত্তরাঞ্চলের ২৬টি জেলার প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বেলা বাড়ার সাথে সাথে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে।

যাত্রীদের প্রধান অভিযোগ ছুটির সুযোগ নিয়ে পরিবহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে। চন্দ্রা ত্রিমোড় এলাকায় বাসের জন্য অপেক্ষারত যাত্রী জেরিন আক্তার জানান, তিন দিনের ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে না। দুটি বাসে ওঠার চেষ্টা করলেও ৭০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দাবি করা হচ্ছে। উত্তরবঙ্গের আরেক যাত্রী ইকলাছুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ছুটির সময়ে ভাড়া বাড়িয়ে দেওয়া তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ। আজ বাড়ি ফেরার মানুষের চাপ দেখে ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে চন্দ্রা এলাকার শাহ ফাতেহ আলী পরিবহনের কাউন্টার মালিক ইলিয়াস হোসেন বলেন, হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেলে গাড়ির সংকট তৈরি হয়। এই সুযোগে কিছু যানবাহন কাউন্টারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিভিন্ন কারণে ভাড়া বৃদ্ধি পায়। গাজীপুর অঞ্চলের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর হোসেন জানান, ভোর থেকেই মহাসড়কে যাত্রীদের তীব্র চাপ রয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজধানীর বাজারে সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার মধ্যে,…

53 seconds ago

গণভবন থেকে হিন্দন: শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যের ঘটনাপ্রবাহ

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে গণভবন ত্যাগের পর থেকে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছানো পর্যন্ত শেখ হাসিনার…

4 minutes ago

জনগণের জন্য গণতন্ত্র চিরস্থায়ী করে যাব: ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করে যাবেন। বুধবার রাজধানীর…

16 minutes ago

জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল, দুঃখ প্রকাশ মন্ত্রীর

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে চরম হট্টগোল…

18 minutes ago

ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, যোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের…

20 minutes ago

তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী?

জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম না থাকায় এবং ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তারেক…

33 minutes ago

This website uses cookies.