রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে চরম হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আজ বুধবার প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা দ্রুত মঞ্চ ও প্রেক্ষাগৃহে অবস্থান নেন।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত ওই তথ্যচিত্রে আন্দোলনের প্রকৃত চিত্র সঠিকভাবে ফুটে ওঠেনি এবং বিশেষ করে ৩ আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগে উপস্থিত অতিথিদের একাংশ ক্ষুব্ধ হন। তারা চিৎকার-চেঁচামেচি শুরু করলে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং উপস্থিত সকলকে শান্ত হওয়ার আহ্বান জানান। তবে তার আশ্বাসের পরও উত্তেজনা কমেনি। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে মঞ্চে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান, দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্ত হয়ে বসুন।’ একই সময় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মঞ্চে আহ্বান জানান।
মঞ্চে উঠে আন্দোলনকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে আখতার হোসেন বলেন, ‘ডকুমেন্টারিতে যে অসংগতি আছে তা আমরা দেখেছি এবং আমরা সরকারকে বিষয়টি জানাব। ৩ আগস্টের ঘটনাপ্রবাহ এখানে একেবারেই অনুপস্থিত। এসব নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইব। তবে আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ পরিবারের সম্মানে আমাদের শান্ত থাকতে হবে।’
উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আজকে আপনারা এই ডকুমেন্টারি দেখে মনে কষ্ট পেয়েছেন। এই জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের সবার। তথ্যচিত্রে ৩ আগস্টের বিষয়সহ যেসব অসংগতি রয়েছে, আমরা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেব।’ মন্ত্রীর এই ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। এরপর বাকি কর্মসূচিগুলো যথারীতি সম্পন্ন হয়।
দীর্ঘদিন আড়ালে রাখার পর ছেলে এজা ল্যাঞ্জকে নিয়ে জনসমক্ষে এলেন বিশ্বখ্যাত পপ ও কান্ট্রি সংগীতশিল্পী…
বর্ষাকালে সাপে কাটার ঘটনা বেশি ঘটে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন বাঁচাতে তাৎক্ষণিক প্রাথমিক…
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের পতনের আগের ৭২ ঘণ্টার ঘটনাক্রম, ছাত্র-জনতার…
দেশের প্রতিটি উপজেলায় জুলাইয়ের শহীদদের স্মরণে রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন…
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, শহীদ আবু সাঈদের…
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে গর্তে হাত ও পা দেওয়ার পর সাপের কামড়ে এক…
This website uses cookies.