দেশের প্রতিটি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাস্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের বিনিময়েই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাইয়ের শহীদ ও তাদের পরিবারের পাশে বিএনপি আজীবন থাকবে। শহীদদের পরিবারকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করা হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই সংগ্রামের সুফল অর্জিত হয়েছে। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামিরের সার্বিক সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল এবং সাইদুর রহমান সাঈদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.