বিএনপি’র ঘোষিত কৃষি ও পরিবেশ রক্ষা কর্মসূচির ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নং কনকদিয়া ইউনিয়নে একটি সমন্বিত খাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি জোরদার, কৃষিকাজ সহজীকরণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে এই অভিযানে অংশ নেন। তারা খাল থেকে জমে থাকা আগাছা, কচুরিপানা ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন।
দীর্ঘদিন ধরে প্লাস্টিক বর্জ্য ও কচুরিপানায় খালটি ভরাট হয়ে থাকায় পানি প্রবাহ অবরুদ্ধ হয়ে পড়েছিল। পরিচ্ছন্নতা অভিযানের ফলে খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে এসেছে, যা আসন্ন মৌসুমে কৃষি জমিতে প্রয়োজনীয় সেচ সুবিধা নিশ্চিত করবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ জনপদে এ ধরনের জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের দাবি, এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা…
কিশোরগঞ্জের হোসেনপুরে জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন করেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। প্রায় ৬…
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে আকস্মিক বন্যায় ৩২০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। পাশাপাশি উদ্ধার…
অংশগ্রহণকারীর সংখ্যা ১৭ হাজারে পৌঁছানোয় ২০তম এশিয়ান গেমসের আবাসন নিয়ে চরম সংকটে পড়েছে আয়োজক দেশ…
দিনাজপুরের ঘোড়াঘাটে দুঃস্থ ও মেধাবীদের মাঝে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ…
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ফুটবল খেলতে নেমে মোস্তাকিম হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। এ…
This website uses cookies.