চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি দায়িত্ব পালনে বাধা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনবিহীন ওষুধ, স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার না রাখার দায়ে তিনটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
অভিযোগ রয়েছে, মোবাইল কোর্ট চলাকালে দামুড়হুদা উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তার বিরুদ্ধে গালিগালাজ, মারমুখী আচরণ এবং জনসমাগম বা মব সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম জানান, আইন অনুযায়ী দায়িত্ব পালনকালে আব্দুল কাদের প্রকাশ্যে তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন, যা সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি করেছে। বিষয়টি তিনি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কর্মকর্তাদের গালিগালাজ বা দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আব্দুল কাদের তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে তার কোনো মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ হয়নি, কেবল কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুত প্রায় শেষ হয়ে গেছে বলে খবর…
পাকিস্তানে কর্মরত আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে দেশটির সরকার। এখন থেকে তিন…
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আন্দোলনের ইতিহাস তুলে ধরতে শেরেবাংলা নগরের গণভবনে জুলাই…
ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে হামলার কবলে পড়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী…
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…
টানা দুই কার্যদিবসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবার স্থিতিশীল হতে শুরু করেছে।…
This website uses cookies.