ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে হামলার শিকার হয়েছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। হামলার পরপরই জাহাজটি উল্টে গিয়ে সাগরের তলদেশে ডুবে যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজটির নাম 'এমএসভি ফাইজে নুরি ওলিয়ে'। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে।
ঘটনার সময় জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। উদ্ধার অভিযানে তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কোনো ধরনের উস্কানি ছাড়াই তাদের পতাকাবাহী জাহাজে এই হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই লোহিত সাগরে অবরোধের ঘোষণা দিয়েছিল হুতি বিদ্রোহীরা। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের পণ্যবাহী কোনো জাহাজকে লোহিত সাগর অতিক্রম করতে দেওয়া হবে না।
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
This website uses cookies.