Header Premium (728×90)

Categories: সারাদেশ

হাটহাজারীতে মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের সাথে এলাকাবাসীর সভা

চট্টগ্রামের হাটহাজারীতে মাদক, চুরি, ডাকাতি এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্যে এলাকাবাসী ও প্রশাসনের যৌথ উদ্যোগে একটি আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. মুছা এবং সঞ্চালনায় ছিলেন গিয়াস উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন। তিনি তার বক্তব্যে যুবসমাজ ধ্বংসের পেছনে মাদককে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়ায় তরুণ প্রজন্মের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাকির হোসেন বলেন, এসব অপরাধের অর্থের জোগান দিতেই এলাকায় চুরি ও ডাকাতির মতো ঘটনা বাড়ছে। যুবসমাজকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, এলাকায় কোনো মাদক কারবারি বা অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন। তিনি জানান, মাদক সেবন, কারবার এবং জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ দমনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সালাউদ্দিন জাহাঙ্গীর, চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া, নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হাবিবুল্লাহ নদভী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদক, জুয়া ও চুরি-ডাকাতির মতো অপরাধে জড়িতদের জন্য এটিই শেষ বার্তা বলে কঠোর হুঁশিয়ারি দেন। তারা প্রতিটি পরিবারের অভিভাবকদের নিজ সন্তানদের প্রতি নজর রাখার অনুরোধ করেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…

13 minutes ago

টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…

14 minutes ago

স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার

কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…

17 minutes ago

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা

আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…

21 minutes ago

দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…

37 minutes ago

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

1 hour ago

This website uses cookies.