ঝালকাঠির রাজাপুর উপজেলার সরকারি অফিসার্স কোয়ার্টারের পরিত্যক্ত ভবনগুলোকে ঘিরে কিশোরদের মাদক সেবন, আড্ডা ও নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুরের সরকারি অফিসার্স কোয়ার্টারের মোট পাঁচটি ভবনকে প্রায় ১০ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর মধ্যে বর্তমানে দুটি ভবনে চরম ঝুঁকি নিয়ে কয়েকটি পরিবার বসবাস করছে। আর বাকি তিনটি পরিত্যক্ত ভবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিশোরদের আড্ডাস্থল।
এলাকার বাসিন্দারা জানান, ফুটবল বিশ্বকাপ চলাকালে গভীর রাত পর্যন্ত জেগে থাকার সময় তারা প্রায়ই রাত ৩টা থেকে ৪টার দিকে ওই পরিত্যক্ত ভবনগুলোর দিকে কিশোরদের যাতায়াত করতে দেখেছেন। কোয়ার্টারের পাশের সড়কে কোনো ল্যাম্পপোস্ট না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে কিশোররা খুব সহজেই সেখানে যাতায়াত করে। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা অপরাধ সংঘটনের আশঙ্কা প্রকাশ করে স্থানীয়রা দ্রুত ওই সড়কে ল্যাম্পপোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন।
সম্প্রতি স্থানীয় বাসিন্দারা ওই পরিত্যক্ত ভবনগুলো সরেজমিনে ঘুরে দেখে কিছু উদ্বেগজনক আলামত পেয়েছেন। বাসিন্দারা জানান, তারা কারও সম্মানহানি করতে চান না, বরং প্রশাসন, সংশ্লিষ্ট কিশোরদের অভিভাবক এবং সমাজের সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করতেই বিষয়টি সামনে এনেছেন। তাদের দাবি, পরিত্যক্ত ভবনগুলো নিয়মিত তদারকি করা, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হলে এ ধরনের অসামাজিক কার্যকলাপ অনেকটাই কমে আসবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী এ প্রসঙ্গে জানান, রাজাপুর উপজেলায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রেখেছে। গত কয়েক দিনে বেশ কয়েকজন আসামিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার পেছনে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে…
প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
This website uses cookies.