Header Premium (728×90)

Categories: সারাদেশ

দশমিনায় সংরক্ষিত বনে গাছ কাটার সময় হাতেনাতে আটক ৪

পটুয়াখালীর দশমিনা উপজেলার একটি সরকারি সংরক্ষিত বনে রাতের আঁধারে গাছ কাটার সময় হাতেনাতে চারজনকে আটক করেছে বন বিভাগ। গত রবিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর সংরক্ষিত বন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম ও প্রায় ২০০টি কাটা গাছ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার দশমিনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আমির মুন্সির ছেলে মো. হারুন মুন্সি, আলী আশরাফের ছেলে মো. মহসিন মৃধা, শরিফ মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট গ্রামের মৃত আলম বিশ্বাসের ছেলে মো. মনির বিশ্বাস। আটককৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর সংরক্ষিত বনে একটি চক্র গোপনে গাছ কাটছে বলে খবর পান বিট কর্মকর্তা রওশন হাসান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তা পটুয়াখালী জেলা বন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে দশমিনা থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাছ কাটা অবস্থায় ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি করাত, কুঠার, দা এবং ১০ থেকে ১২ আঁটি মোটা দড়ি উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ২০০টি ছোট-বড় গাছ কেটে মাটিতে ফেলে রাখা অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ।

চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা রওশন হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। রাতের এই অভিযানে গাছ কাটার সময় চারজনকে আটক করা হয়েছে। বন ধ্বংস ও গাছ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে…

9 minutes ago

ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের ৮৮…

21 minutes ago

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের পর সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম…

37 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং মিরপুরের…

41 minutes ago

চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মেহেদী শাহরিয়ার

চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার বিকেলে…

48 minutes ago

পরমাণু কর্মসূচিতে অগ্রগতি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত ট্রাম্পের

ইরানের পারমাণবিক কর্মসূচিতে সুনির্দিষ্ট অগ্রগতি হলে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং বিদেশে জব্দ…

58 minutes ago

This website uses cookies.