Header Premium (728×90)

Categories: সারাদেশ

চুয়াডাঙ্গায় ৩৯ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৩৯ পিস স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকালে পারকেষ্টপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন যে, মোটরসাইকেল যোগে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তে এক ব্যক্তি অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম এবং এর বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল বিজিবিকে জানিয়েছে যে, সে এই স্বর্ণের চালানটি ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাচ্ছিল। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে বিজিবির এ ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

যুক্তরাষ্ট্রের আইডাহোর রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত একাধিক

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন…

56 seconds ago

ভৈরবে স্থানীয় বিরোধে ‘জাতীয়’ দুর্ভোগ: বন্ধ থাকছে ট্রেন ও মহাসড়ক

ভৈরবে তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় বিরোধ ও সংঘর্ষ এখন আর শুধু পাড়া-মহল্লায় সীমাবদ্ধ থাকছে না।…

2 minutes ago

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ আরোহীর সবাই

পেরুর নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন।…

17 minutes ago

সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সরাসরি সতর্ক করলেন ইরানের আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে…

33 minutes ago

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী হওয়ার পথে: প্রভাব পড়বে বাংলাদেশিদের ওপর

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন নিয়মে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত বন্ডের…

48 minutes ago

খুলনায় ৬০ সাংবাদিককে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট দিল বিজেপিসি

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মাঝে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট…

1 hour ago

This website uses cookies.