লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ খোকন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদিতমারীর পূর্ব ভেলাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া খোকন মিয়া ওই গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে।
ঘটনার সূত্রপাত গত ২৫ জুন। ওইদিন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ আটক করা হয়। তবে সেই সময় মোটরসাইকেলের চালক খোকন মিয়া কৌশলে পালিয়ে যান। ওই ঘটনায় একই দিন আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই খোকন মিয়া পলাতক ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, বিষয়টি নিয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, “ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছি। তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, সেটি পরে জেনেছি। বিষয়টি জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.