Header Premium (728×90)

অপরাধ

ঘোড়াঘাটে চোর সিন্ডিকেট চক্র সক্রিয়

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট  প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্র সক্রিয়। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আবারও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে মোটরসাইকেল মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, রবিবার (১৬ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ঘোড়াঘাট হাসপাতালের সামনে পার্ক করে রাখা একটি মোটরসাইকেল অজ্ঞাত মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্র চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী মোটরসাইকেলের মালিক উপজেলার চাঁদপাড়া গ্রামের সুশীলের ছেলে চন্দন কুমার (৩৫) হাসপাতালের সামনে রেখে ভিতরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি সেখানে নেই।

এ নিয়ে গত এক মাসে ঘোড়াঘাট হাসপাতালের সামনে থেকে তিনটি ও কৃষি অফিসের সামন থেকে একটি, রানীগঞ্জ বাজার থেকে একটি ও ঘোড়াঘাট বড়গলী মসজিদের সামন থেকে একটি এবং এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো চোর চক্রকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

এদিকে, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। তারা বলেন, বারবার চুরির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, যা দ্রুত প্রতিরোধ করা দরকার।এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ সোলায়মান মেহেদী হাসান জানান মোটরসাইকেল চুরির ঘটনাটি অবগত হয়েছি। হাসপাতালের বাইরের সি,সি ক্যামেরা অকেজো অবস্থায় রয়েছে কয়েক দিনের মধ্যে সচল করা হবে এবং হাসপাতালের সামনে নিরাপত্তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ঘোড়াঘাট থানার ওসি (নাজমুল হক) জানান, চুরির বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং চোর চক্রকে ধরতে পুলিশ কাজ করছে।

Md Akash Hossain

Recent Posts

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তিকে…

12 minutes ago

আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)…

16 minutes ago

পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম…

20 minutes ago

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে। এল নিনোর প্রভাবে তীব্র হওয়া…

21 minutes ago

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা

রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য…

24 minutes ago

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পেয়েও ড্রয়ে হতাশ বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হতাশ হতে হলো বাংলাদেশকে। শেষ দিনে আফগানিস্তানের সেদিকুল্লাহ আতালের…

1 hour ago

This website uses cookies.