Header Premium (728×90)

অপরাধ

ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৭ জানুয়ারি) সোমবার বিকেলে রংপুরের গংগাচড়া উপজেলায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এসময় সহোযোগিতায় ছিলেন ওষুধ প্রশাসন রংপুরের পরিদর্শক মোকছেদুল আমিন।

এ সময় মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় ও নানা অনিয়মের অভিযোগে মমতাজ ফার্মেসি ও মেসার্স খুকু মেডিসিন কর্নারের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামে ২ ওষুধ ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গংগাচড়া উপজেলার নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা জানান, ‘ওষুধ প্রয়োগের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচে এবং সুস্থ হোন। কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করেন বলে অভিযোগ এসেছে। ওষুধ প্রশাসনের কর্মকর্তারাসহ আমরা বেশ কিছু দোকানে অভিযান পরিচালনা করেছি। এরমধ্যে দুটি দোকানে মেয়াদহীন ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘উপজেলার সকল ওষুধ বিক্রেতাদের সতর্ক করা হয়েছে, তার পরেও যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় দোকানগুলোতে জনগণের জ্ঞাতার্থে ওষুধ প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পোস্টার সাঁটানো হয়।

editor

Recent Posts

মাদক ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা…

4 minutes ago

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…

5 minutes ago

ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের সতর্ক করল বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ বা তৃতীয় পক্ষের কাছ থেকে টিকিট…

8 minutes ago

কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার রহস্য উদঘাটন, অটোরিকশাচালক গ্রেপ্তার

কুমিল্লায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অটোরিকশায় তুলে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার রহস্য উদঘাটন করেছে…

15 minutes ago

বিএনপিও আওয়ামী লীগের কায়দায় দেশ চালাচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি ও…

17 minutes ago

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।…

34 minutes ago

This website uses cookies.