Header Premium (728×90)

সৌদি থেকে মোবাইলে বিয়ে, দেশে ফিরে ধর্ষণ মামলায় কারাগারে প্রবাসী

জামালপুরের মেলান্দহে ধর্ষণের অভিযোগে হামিদুল ইসলাম (২৩) নামে এক সৌদি আরব প্রবাসীকে গ্রেপ্তার করেছে মেলান্দহ পুলিশ।
তবে ছেলের পরিবারের দাবি ভিকটিমকে সৌদি আরব থাকতেই মোবাইলের মাধ্যমে বিয়ে করেছিলো। এতোদিন মেয়ে ও মেয়ের মা মিলে ছেলের রোজগার করা সব টাকা নিয়ে তাকে ফাসিয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) বিকালে উপজেললার শ্যামপুর ইউনিয়নের পুর্ব শ্যামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে মেলান্দহ থানায় ধষর্ণের অভিযোগে মামলা দায়ের করেন ভিকটিমের মা।

রোববার (২২ জানুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃত হামিদুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ও ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃত মো. হামিদুল ইসলাম ওই এলাকার মো. আব্দুল মালেকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। গত ১৪ তারিখ সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বাদীর স্বামীও সৌদি আরবে থাকেন। তিনি তাঁর তিন মেয়েকে নিয়ে দেশে থাকেন। তাঁর কোনো ছেলে নেই। অভিযুক্ত হামিদুল ইসলাম সৌদি আরবে থাকেন। সেখানে থাকার সময় মায়ের ফোন নম্বর জোগার করে মেয়ের সঙ্গে কথা বলতেন। তিনি বারবার প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। এতে রাজি না হওয়ায় দেশে ফিরে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দিতেন। সম্প্রতি হামিদুল দেশে আসেন। ২১ জানুয়ারি দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে মা মেলান্দহ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হামিদুল ও তাঁর সহযোগীরা মেয়েকে পাঁজাকোলা করে তুলে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে নিয়ে যান। নিজ ঘরে নিয়ে মেয়েকে ধর্ষণ করেন হামিদুল। এরপর পরিবারের লোকজন নিয়ে সেখানে গিয়ে হামিদুলকে আটক করেন এবং মেয়েকেও সেখানে পান। এরপর মা ৯৯৯-এ কল করেন। কিছুক্ষণ পর পুলিশ এসে হামিদুল ও মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়।
তবে স্থানীয়রা বলছেন, পরিবারের অভাবের তাড়নায় তিন বছর আগে সৌদি আরব যায় হামিদুল। বিদেশ যাওয়ার কিছুদিন পরে মোবাইলে পরিচয় থেকে প্রেমের সম্পক গড়ে উঠে তাদের মাঝে। পরে তাদের মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। গত ১৪ তারিখ দেশে আসেন হামিদুল। তাকে ঢাকা বিমানবন্দর থেকে ভিকটিম ও অভিযোগকারী মা তাদের বাড়িতে নিয়ে আসে। পরে অভিযোগকারী ঐ মেয়ের বাড়িতে দুই দিন থাকে হামিদুল। তাদের মাঝে মনমালিন্য হলে সেখান থেকে নিজ বাড়ীতে চলে আসেন হামিদুল। পরে মেয়ের পরিবারের সাথে সমঝোতার জন্য একটি বৈঠক হয়, তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

অভিযুক্তের বাবা আ. মালেক জানান, আমার ছেলে বিদেশে থাকতে মোবাইলেই ঐ মেয়ের সাথে বিয়ে হয়েছিলো। গত শনিবার দুপুরে মেয়ে ও মেয়ের মা আমার বাড়িতে এসে মেয়েকে রেখে চলে যায়। তার কিছুক্ষণ পরেই বাড়িতে পুলিশ এনে আমার ছেলেকে ধরে নিয়ে যায়।

বিয়ে হওয়ার কথা নিশ্চিত করেছেন শ্যামপুর ইউপি সদস্য আব্দুর রাজ্জাকও তিনি বলেন, ”হামিদুল সৌদি আরবে থাকতো ১৪ তারিখে দেশে এসেছে সে। ঐ মেয়ের সাথে তার ফোনেই বিয়ে হয়েছিলো।”

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয়ে কথা হলে তিনি কিছু না জানিয়ে কল কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত হামিদুলের বাড়িতে গিয়ে ভিকটিম ও হামিদুলকে আটক করে থানায় আনে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে রাতে ধর্ষন মামলা দায়ের করে। রোববার দুপুরে হামিদুল-কে আদালতের মাধ্যমে জেল হাজতে ও মেয়েকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

editor

Recent Posts

বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে

মরক্কোর বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে লিওনেল মেসির সাথে সর্বোচ্চ গোলদাতার তালিকায়…

9 minutes ago

ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সমুদ্র সৈকতগুলোতে ভিব্রিও নামক প্রাণঘাতী মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি…

24 minutes ago

দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ লেবাননের একটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহার শুরু করতে যাচ্ছে ইসরায়েল।…

39 minutes ago

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে…

54 minutes ago

অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার…

1 hour ago

বোস্টনের মাঠে মরক্কোকে হারিয়ে ফরাসি নীলে রঙিন বিশ্বকাপের আসর

বোস্টন স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে লড়াইয়ে এমবাপ্পের নৈপুণ্যে জয় তুলে নিল ফ্রান্স। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে…

1 hour ago

This website uses cookies.