Header Premium (728×90)

অপরাধ

পিরোজপুরের নাজিরপুরে দোকান ঘর ভাংচুর ও মালামাল লুটপাট

পিরোজপুরের নাজিরপুরে দোকান ঘর ভাংচুর সহ মালামাল লুটের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৭ জুন) বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ গাউস শেখ বাদী হয়ে গতকাল রবিবার (১৮ জুন)দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইতিমধ্য ওই দোকান ভাংচুর সহ লুটপাটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর সাথে তার চাচা খালেক শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ওই ব্যবসায়ী ঘর তুলে মুদি ও খাবারের ব্যবসায় করতেন।
এ নিয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে একটি নিষেধাজ্ঞা জারি করান। কিন্তু গত শনিবার বিকালে তার চাচাতো ভাই আজিজুলের নেতৃত্বে কালো রংয়ের একটা মাইক্রোবাসে করে যাহার নাম্বার ঢাকা মেট্রো ৫৬-২৬৮৫ আনুমানিক ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুর সহ দোকানের নগত টাকা পয়সা ও মালামাল লুট করে খালে ফেলে দেয় নগদ টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
এ ঘটনায় চাচাতো ভাই আজিজুলকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই হামলার দৃশ দেখে জানা গেছে, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে । এসময় ওই দেকানে থাকা ব্যবসায়ীর স্ত্রী মনজিরা বেগমকে মারধর করে তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় । পরে দোকান ভাংচুর করে তা পাশের খাালে ফেলে দেয়। এ সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া করে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও শেখমাটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন রিন্টু জানান, হামলাকালীদের হামলা ছিলো খুবই ভয়ঙ্কর। তাই ভয়ে সেখানে বাধা দিতে যাই নি।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
তবে অভিযুক্তের মা হামিদা বেগম
এই প্রতিবেদক কে জানান, ওই জমিটি আমাদের। অভিযোগকারীরা অন্যায় ভাবে দখল করে আছে। তাই তা দখলমুক্ত করতে আমার ছেলেরা ভেঙ্গে ফেলছে তবে দোকানের টাকা-পয়সার লুটপাটের কথা অস্বীকার করেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। একজন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি অভিযান চলছে।

editor

Recent Posts

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩.৭ শতাংশে দাঁড়িয়েছে। এই ঊর্ধ্বগতি ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর…

17 minutes ago

মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা

নিহত অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান ধর্মঘট শুরু করলে বৃহস্পতিবার ভোরে তাদের…

26 minutes ago

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…

45 minutes ago

রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…

50 minutes ago

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…

56 minutes ago

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…

1 hour ago

This website uses cookies.