স্টাফ রিপোর্টার
রংপুর:
রংপুর মহানগরীর কেডিসি রোড এলাকার ১টি কনফেকশনারি ও চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১জন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত (২৬ মে) মঙ্গলবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল তাজহাট থানাধীন কেডিসি রোড এলাকায় অবস্থিত “আশিক স্টোর” নামীয় দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দোকান থেকে ২০ (বিশ) পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন মিঠু (৪৫)-কে আটক করা হয়।
আটককৃতের পরিচয়ঃ
মনোয়ার হোসেন মিঠু (৪৫)
পিতা: আবুল হোসেন
সাং- সুলতাননগর, ওয়ার্ড নং-২৮,
থানা: তাজহাট, জেলা: রংপুর।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, “আশিক স্টোর” নামীয় কনফেকশনারি ও চায়ের দোকান পরিচালনার আড়ালে দীর্ঘদিন ধরে সে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। এর পূর্বেও মহানগর গোয়েন্দা বিভাগ একাধিকবার তাকে মাদকদ্রব্যসহ আটক করে আইনের আওতায় নিয়ে আসে। সর্বশেষ গত ডিসেম্বর মাসেও তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছিল। জামিনে মুক্ত হয়ে পুনরায় একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এ বিষয়ে জানান,মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য ১টি ভয়াবহ অভিশাপ। বৈধ ব্যবসার আড়ালে যারা মাদক কারবার পরিচালনা করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়। মহানগরীর প্রতিটি এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনগণকে অনুরোধ করা হচ্ছে, মাদক ও অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে প্রদান করে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য।”
রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দোকানটি রেলওয়ের জায়গা লিজ নিয়ে পরিচালিত হয়ে আসছিল। সরকারি জায়গা ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে তার বরাদ্দ বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার রাজশাহীতে তাঁর চুরি যাওয়া…
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়…
খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তরুণ প্রজন্মকে মাদক থেকে…
পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পায়রা নদীসহ বিভিন্ন পয়েন্টে অবাধে…
রাজধানীর বর্তমান সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন কমপ্লেক্স…
This website uses cookies.