ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার হুমকির মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান আন্তর্জাতিক কিং খালিদ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির কারণে সৌদি কর্তৃপক্ষ রাজধানীর স্কুলগুলোতে সপ্তাহের শেষ পর্যন্ত অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদের বিমানবন্দরের এই বন্ধের মেয়াদ রোববার রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলার ফলে হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা তা তিনি বিবেচনা করছেন। তবে এমন পদক্ষেপের ফলে হুতিরা গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত করবে বলে আশঙ্কা রয়েছে।
শনিবারের এই হামলার দায় এখন পর্যন্ত হুতিরা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক্সে দেয়া বার্তায় বিমান সংস্থা, বিশেষজ্ঞ, কর্মী ও যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, এসব এলাকা এখন হামলার ঝুঁকিতে রয়েছে এবং তাদের সামরিক অভিযানের ক্ষেত্র হয়ে উঠেছে। তবে মক্কা ও মদিনার বিমানবন্দরকে এই সতর্কতার বাইরে রাখা হয়েছে।
এদিকে সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় ইরাক, লেবানন ও সিরিয়াসহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ফন ডার লিয়েন এক্সে বলেন, ইরানের মিত্র গোষ্ঠীগুলোর এই হামলা অঞ্চলটিকে সহিংসতার চক্রের দিকে ঠেলে দিচ্ছে এবং বৈশ্বিক পরিবহন ও জ্বালানি অবকাঠামোকে অস্থিতিশীল করে তুলছে।
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার খবর পাওয়া গেছে। বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত করেছে। এর ফলে…
বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার রাজশাহীতে তাঁর চুরি যাওয়া…
আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়…
খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। তরুণ প্রজন্মকে মাদক থেকে…
This website uses cookies.