Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, তাদের মৃত্যুতে শোকে স্তব্ধ ৩টি গ্রাম

ফখরুল আলম সাজু

নওগাঁ জেলা মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গ্রামের ৯ যুবক।

২৬ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ১ সঙ্গে ৬ যুবকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, এরপর গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে, গতকাল ২৫ মে সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজায় আরও ৩ জনকে দাফন করা হয়।

এদিকে নিহত যুবকদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে, এখনও এলাকা জুড়ে চলছে শোকের ছায়া, স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস, শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি, পাকুড়িয়া ও মুশিদপুর গ্রাম।

জানাজায় উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

সোমবার রাত ১১টার দিকে একই দুর্ঘটনায় নিহত পাকুড়িয়া গ্রামের সহোদর মাইনুর রহমান ও গিয়াস উদ্দিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়, একই রাতে মশিদপুর গ্রামের মইনুল ইসলামেরও জানাজা সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নিহত প্রত্যেক পরিবারের জন্য নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে, পাশাপাশি ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রত্যেক পরিবারকে দাফনের জন্য আরও ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতরা সবাই ফেরিওয়ালা ছিলেন, জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা চট্রগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ১টি রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফির ছিলেন, পথে ২৫ মে সোমবার ভোর সোয়া ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ১৫ জনের মৃত্যু হয়, এদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের ৬ যুবক সহ ৯ জনই ছিলেন ভারশোঁ ইউনিয়নের বাসিন্দা।

নিহতরা হলেন:- রাজেন্দ্রবাটি গ্রামের তারেক জিয়া (২১), আব্দুল বারিক (২০), বাদশা মিয়া (৩০), সোহাগ হোসেন (২১), রবিউল ইসলাম (২৮), সাগর হোসেন (২০), পাকুড়িয়া গ্রামের মাইনুর রহমান (২৫) ও গিয়াস উদ্দিন (২৩), এবং মশিদপুর গ্রামের মইনুল ইসলাম (৩৫)।

editor

Recent Posts

জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে…

8 minutes ago

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।…

18 minutes ago

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…

38 minutes ago

দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা

খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…

48 minutes ago

ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে…

51 minutes ago

ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

সারাদেশে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্তরের স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে সোমবার ১৩তম…

56 minutes ago

This website uses cookies.