মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) জুমার নামাজের পর আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি মাহনার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা স্লোগানে এলাকাজুড়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকদ্রব্য যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা সুমন সোহেন। তিনি বলেন, “মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে মাদক ব্যবহারের প্রবণতা কমানো সম্ভব এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা যাবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি…
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির সরকার। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে…
তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর…
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভোলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ…
নাটোরের লালপুরে সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল…
This website uses cookies.