{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলার ফুলগাজী বাজারে রাখি স্বর্ণ শিল্পালয়ে “রাখি জুয়েলার্স” দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনায় পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
১২ জানুয়ারি সোমবার ভোরে বিজয়পুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়, এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার কৃতরা হলেন, ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের বাসিন্দা মো. সাদ্দাম (২৮) ও শাহাদাত হোসেন (২২)।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
ফুলগাজী উপজেলা জুয়েলারি কল্যাণ সমিতির আহ্বায়ক সঞ্জয় বণিক বলেন, এ ধরনের চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, পুলিশের দ্রুত অভিযানে দুইজনকে আটক করায় আমরা আশাবাদী, তবে বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা প্রয়োজন।
এর আগে, গত ১০ জানুয়ারি শনিবার গভীর রাতে ফুলগাজী বাজারের প্রধান সড়কে অবস্থিত এই স্বর্ণের দোকানে দেয়াল ভেঙ্গে চোরেরা প্রবেশ করে, দোকান মালিক বিপুল বণিকের দাবি, চোরেরা তিন ভরি স্বর্ণ, ৪০-৫০ ভরি রুপা এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বিপুল বণিক অজ্ঞাতনামা আসামি করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ঘটনার পরদিন সাংবাদিকদের জানান ফুলগাজী বাজারে দুর্ধর্ষ চুরি ঘটনা।
ভোলার চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ে ১৭টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা…
ওভাল অফিসে এক অনুষ্ঠানে ব্যক্তিগত সহকারীকে নিয়ে প্রশ্ন করায় সিএনএন-এর নারী সাংবাদিক ক্রিস্টেন হোম্সের ওপর…
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৯ উইকেটে হারের পর দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচকদের কড়া ভাষায় সমালোচনা…
ছোটপর্দার জনপ্রিয় জুটি সজল ও ভাবনা এবার বড় পর্দায় আসছেন 'যাযাবর' সিনেমার মাধ্যমে। সারভাইভাল থ্রিলার…
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সরকার দিল্লি সফরের আমন্ত্রণ…
This website uses cookies.