Header Premium (728×90)

অপরাধ

শাজাহানপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা রহস্য উৎঘাটন ইজিবাইক ও হত্যার আলামত উদ্ধার

রুবেল হাসান:
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার শাজাহানপুর থানার চাঞ্চল্যকর ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন (৫২) হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৫টি অটো, হত্যায় ব্যবহৃত অত্যাধুনিক বার্মিজ চাকু, রশি, ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: শাজাহানপুর থানার মামলা নং-০৩, তারিখ ০৫/১১/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি।
বাদী: মোছাঃ মাবিয়া সুলতানা (৩৬), স্বামী—মৃত মোফাজ্জল হোসেন, গ্রাম—খলিশাকান্দি, ০৭ নং খোট্টপাড়া ইউনিয়ন, শাজাহানপুর, বগুড়া।
তদন্তকারী কর্মকর্তা, এসআই (নিঃ) মোঃ ময়নুল ইসলাম, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি, শাজাহানপুর থানা, বগুড়া।
নেতৃত্বদানকারী কর্মকর্তা: মোঃ মোস্তফা মঞ্জুর, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বগুড়া।
ঘটনার বিবরণ

গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেন ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৯টার দিকে শাজাহানপুর থানাধীন সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে তুতবাগানের প্রাচীর সংলগ্ন স্থানে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে নিহতের স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

গ্রেফতার ও উদ্ধার অভিযান, বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও শাজাহানপুর থানা যৌথভাবে অভিযান পরিচালনা করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের লুন্ঠিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিক্রেতা ও ক্রেতার সূত্র ধরে মূল আসামিদের সন্ধান দেয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১️. মোঃ সজিব @ ছোট সজিব (১৯), পিতা—মোঃ ফিরোজুর রহমান @ টিটু
২️. মোঃ সজিব @ বড় সজিব (২১), পিতা—মোঃ মাসসুল হক মণ্ডল দুজনেই জয়শিং পশ্চিমপাড়া, ধুনট, বগুড়ার বাসিন্দা।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, নিহতের ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৫টি অটো,
১টি সুইজ গিয়ার বার্মিজ চাকু, ২টি রশি লম্বা ৪ হাত করে, ১টি রক্তমাখা থ্রি-কোয়ার্টার প্যান্ট, ১৫টি ব্যাটারি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোফাজ্জল হোসেনকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে।
ধৃত আসামিরা ও সাক্ষী মোঃ সোহেল রানা (২২) আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আশা করা হচ্ছে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সফল হওয়ায় শাজাহানপুর থানা ও গোয়েন্দা পুলিশের তৎপরতাকে জেলা পুলিশ প্রশংসা জানিয়েছে।

saju

Recent Posts

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান…

15 minutes ago

টানা বৃষ্টি ও বেড়িবাঁধ ভাঙনে কুতুবদিয়া-পেকুয়ায় ভয়াবহ মানবিক সংকট

টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের কুতুবদিয়া এবং পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা…

30 minutes ago

ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ভারী বর্ষণের ফলে সৃষ্ট…

45 minutes ago

সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মুখোমুখি মেসিরা

কানসাস স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ…

60 minutes ago

ঋণের বোঝা আর অসুস্থ সন্তানদের নিয়ে দিশেহারা রুমানা আক্তার

স্বামীকে হারিয়ে ঋণের বোঝা আর দুই অসুস্থ সন্তানের চিকিৎসা নিয়ে চরম সংকটে রুমানা আক্তার। জীবনযুদ্ধে…

1 hour ago

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে যথাসময়ে

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে…

2 hours ago

This website uses cookies.