গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন রাজধানীবাসী। বৃষ্টির তীব্রতা এখনো কমেনি, যার ফলে অফিসগামী চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি চলছে। রাস্তায় গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম থাকলেও যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। বৃষ্টির কারণে ইসিবি চত্বর, আগারগাঁও, পল্লবী ও শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের ধীরগতি এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিভাগীয় পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় এই বৃষ্টিজনিত ভোগান্তি আজও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের মরদেহ আত্রাইয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার রাতে…
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন কোনো দেশের অন্তর্ভুক্তির পথ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।…
নেপালের ভয়াবহ বন্যায় পর্বত থেকে ধসে পড়া বরফ, পাথর ও মাটির সংমিশ্রণে সৃষ্ট প্রবল ঢল…
একাত্তরে অস্ত্র হাতে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান এখন লড়ছেন অজ্ঞতার বিরুদ্ধে। ঢাকার নবাবগঞ্জের…
নেপালের পাহাড়ি এলাকায় গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি অবকাঠামো কেন চরম আবহাওয়ার মুখে বারবার…
তিব্বতে ভয়াবহ হিমবাহধস ও বন্যার রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।…
This website uses cookies.