Header Premium (728×90)

অপরাধ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছ দুর্বৃত্তরা

৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় খালিশপুর হাউজিং বাজার বক্কর বস্তি এলাকায় এ ঘটনা ঘটে,
বিষয়টি নিশ্চিত করেছেন খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী।

স্থানীয়রা জানান, স্থানীয় মাদক ও মামলাবাজ একটি গ্রুপের বিরুদ্ধে গত ৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল, তারাই আজ বৃহস্পতিবার সকালে বক্কর বস্তি এলাকায় সবুজ খানের পথ রোধ করে, ৬ থেকে ৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে, সবুজ খান বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।

তার ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, সবুজ নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

saju

Recent Posts

টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দরে ভিজে নষ্ট শত কোটি টাকার পণ্য

কয়েকদিনের টানা বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে পড়ে থাকা শত শত টন আমদানি…

1 minute ago

শিল্পকলা একাডেমিতে একক সংগীত সন্ধ্যায় গাইবেন রুনা লায়লা

যুক্তরাষ্ট্র থেকে ফিরে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজনে একক সংগীত পরিবেশন করতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী…

16 minutes ago

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের শীর্ষে

হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে…

31 minutes ago

সেমিফাইনালে মেসিকে রুখে দেওয়ার হুংকার ইংল্যান্ডের সাবেক তারকাদের

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসিকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ইংল্যান্ডের সাবেক তারকা…

47 minutes ago

পিরোজপুর সরকারি শিশু পরিবারের এতিম কন্যার বিয়ের আয়োজন

পিরোজপুর সরকারি শিশু পরিবারের এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।…

1 hour ago

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু করল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তের টিকিট বিক্রি শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। আগামী…

1 hour ago

This website uses cookies.