পিরোজপুরে সরকারি শিশু পরিবারের এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এমন একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো। গত রবিবার রাতে উৎসবমুখর পরিবেশে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের এই আয়োজনে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি আনুষ্ঠানিকভাবে কনে সুহানি আক্তারকে বরের হাতে তুলে দেন। একইসঙ্গে তিনি নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
সমাজসেবা কার্যালয়ের তথ্য অনুযায়ী, সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পেয়েছিলেন। তার কোনো পিতা-মাতা নেই। সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এই কন্যার নতুন জীবনের জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া অনেক বাংলাদেশি শিক্ষার্থী টিউশন ফি ও জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে…
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল আলিম নামে ৫০ বছর বয়সী এক মৎস্য ব্যবসায়ী নিহত…
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাজার থেকে কাটাদিয়া বাজার সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে…
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির কৌশলগত হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান। কৌশলগত এই…
দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও ভিসা না পাওয়া এবং বিশ্ববিদ্যালয়টি আর্থিক সংকটে পড়ার পর…
নাটোর স্টেশন বাজার এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।…
This website uses cookies.