Header Premium (728×90)

অপরাধ

রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেটে আয়োজিত এ সমাবেশে বক্তারা জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন,
জুলাই বিপ্লবের শিক্ষা হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন। জনগণের রায় প্রতিষ্ঠায় জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে হবে। দিনের ভোট রাতে করা ও ডামি নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও নির্যাতনের বিচার আজও হয়নি। ছাত্র-যুবক-শ্রমিকসহ সাধারণ মানুষের আন্দোলনের প্রেরণা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া অপরিহার্য।

সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উত্তর উপজেলা আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, এডভোকেট ইসরাফিল হোসাইন, মাওলানা ফারুক আহমাদ, মোহাম্মদ হানিফ ভূঁইয়া, খাইরুল ইসলাম ও আনিসুর রহমান।

আনোয়ার হোসেন মোল্লা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হলো সৎ ও যোগ্য নেতৃত্ব। সততা, আন্তরিকতা, দেশপ্রেম ও আল্লাহর কাছে জবাবদিহির ভয় যদি রাজনৈতিক নেতাদের মধ্যে জন্মায়, তবে দেশকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো সম্ভব।

সভাপতির বক্তব্যে মাহফুজুল ইসলাম আবদুল মজিদ বলেন, পি.আর. পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা, কেন্দ্র দখল ও জালিয়াতি কমে আসবে। গণতান্ত্রিক শাসন ও জনগণের রায় নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা জরুরি।

saju

Recent Posts

২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াই ছাপিয়ে যে ১০ বিতর্ক আলোচনায়

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা বিতর্ক, সমালোচনা ও ষড়যন্ত্র তত্ত্বের কারণে আলোচনার কেন্দ্রে…

12 minutes ago

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে স্বাভাবিক হলো বাস চলাচল

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধে টানা ২৫ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার…

27 minutes ago

ইউজিসিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সক্ষমতা…

57 minutes ago

নেইমারকে কিংবদন্তি বললেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড

বিশ্বকাপের চলতি আসরে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিয়ল্যান্ড…

1 hour ago

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তা নির্মাণে হাওরের পরিবেশ ধ্বংস: রুহুল কবির রিজভী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের বুক চিরে রাস্তা নির্মাণ করায় পরিবেশের চরম…

1 hour ago

পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী…

2 hours ago

This website uses cookies.