ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহি বাগ এলাকা থেকে ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজকে গ্রেফতার করেছে সিআইডি।
০৮ সেপ্টেম্বর সোমবার রাত ১২টা ৫০ মিনিটে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে।
সিআইডি জানায়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিতেন। এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রমনা থানায় মামলা (মামলা নং-১১, তারিখ-০৮/০৯/২০২৫, ধারা-৪০৬/৪২০ দণ্ডবিধি) রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ গ্রহণ করে এবং তদন্ত চলাকালে মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আদিব ফয়েজকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। সিআইডি জানিয়েছে, প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.