ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা ফুলগাজী উপজেলা ভারতীয় পণ্য নিয়ে ১জনকে আটক করেছে ফুলগাজী থানার পুলিশ।
ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন উত্তর তারাকুচা গ্রামে ৬টি বড় কার্টুন ভত্তি বিপুল পরিমাণ ভারতীয় কিটকাট চকলেটসহ ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁর নাম জহির আলম রাহিম (২৫) সে ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়নের গ্রামের বাসিন্দা।
১৯ এপ্রিল শনিবার দিবাগত রাতে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামে নুরনবীর বসতঘরে অভিযান চালিয়ে পুলিশ এসব মালামাল উদ্ধার করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফর রহমান ভারতীয় তৈরি কিটকাট চকলেটসহ ১জনকে গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করে বলেন।
এসব মালামাল সে বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে নিয়ে ঘরে স্টক করছেন বলে পুলিশের নিকট স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে থাানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।
২০ এপ্রিল রবিবার আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২