Header Premium (728×90)

অপরাধ

মনোহরদীতে শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুর,গভীর রাতে ইউএনও,র ঘটনাস্থল পরিদর্শন

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

মঙ্গলবার(১৮ মার্চ)রাতে উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ এর শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন,মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান।

খিদিরপুর ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন জানান,রাতের আঁধারে সম্ভবত তারাবীহ্ নামাজ চলাকালে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে কলেজ চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনার ভাংচুর করে,তা ছাড়াও দুর্বৃত্তরা কলেজ চত্বরের একটি সিকিউরিটি লাইট ভাংচুর করে,তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে,তা আমার জানা নেই,যে বা যাহারা-ই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

এ সময় মনোহরদী থানার এস.আই শহীদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক আহাদুল করীম সরকার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো.এমরুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল…

5 minutes ago

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ হকি স্কোয়াড চূড়ান্ত

ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। নতুন কোচ…

46 minutes ago

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত

আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর…

46 minutes ago

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলনে ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২…

49 minutes ago

এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী

ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…

2 hours ago

পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…

2 hours ago

This website uses cookies.