গোয়ালন্দে মাসুদ নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মাসুদ সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজারের প্রধান সড়কের লোটাস কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত মাসুদ গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এবাদ আলী মিস্ত্রি পাড়ার মোসলেম সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা মাসুদকে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক।
আহত মাসুদের শ্বাশুড়ি কুলসুম বেগম জানান, এভাবে মানুষ মানুষকে কুপিয়ে জখম করতে পারে? এখনো ওর রক্ত বন্ধ হয়নি। অবস্থা খুব খারাপ। ইতিমধ্যে ৬ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। তিনি দাবি করেন, মাসুদকে একই এলাকার ছাত্তারের ছেলে নাজমুল সহ কয়েজন তাকে কুপিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে ভিকটিমের খোঁজ খবর নিয়েছি। এ ঘটনায় হামলার কারণ উদঘাটনের চেষ্টা ও অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে এখনো এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে…
ইকুয়েডরের গুয়ায়াকিল শহরের আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প গির্জায় প্রার্থনাসভা চলাকালে মাথার ওপর ক্রুশ ভেঙে…
শেরপুরের ঝিনাইগাতীতে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সোমবার তিনি…
চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি…
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে দেবীজ্ঞানে কুমারীকে পূজা করার মধ্য দিয়ে ভক্তি-শ্রদ্ধায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর…
দ্রব্যমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং আবাসন সংকটকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ ছড়িয়ে…
This website uses cookies.