ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্রেতার দেয়া কীটনাশক আলু ক্ষেতে প্রয়োগ করে আশরাফুল আলম নামের এক কৃষকের ৯ বিঘা জমির আলুর পচে নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঐ কৃষক প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার আশংকা করছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের ডাংগা পাড়া গ্রামে।
অভিযোগে ও সরেজমিনে গিয়ে জানা যায়, আশরাফুল আলম উপজেলার রানিগঞ্জ বাজারের মেসার্স চৌধুরী ট্রেডার্স স্বত্বাধিকারী আব্দুর রহিমের নিকট কীটনাশক ক্রয় করে ৯ বিঘা আলুর জমিতে স্প্রে করেন। স্প্রে করার পর থেকে তার আলু ক্ষেতের সমস্ত আলু গাছ পচে মরতে শুরু করে।
ভুক্তভোগী কৃষক বলেন, দোকাদারের দেয়া ভুল ও নিম্নমানের কীটনাশক জমিতে ছিটানোর ফলে তার আলুর গাছ পুড়ে যাচ্ছে। বিষয়টি কীটনাশক বিক্রেতাকে জানালে সে কীটনাশকের টাকা ফেরত দেন।
এ বিষয়ে কীটনাশক বিক্রেতা আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি বলেন, কৃষি অফিসের লোকজন এসে জমি থেকে কীটনাশকের স্যাম্পল নিয়ে যায় টেস্ট করার জন্য।
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…
This website uses cookies.