Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড: এটিএম আজহারের রিভিউ শুনানি পিছিয়েছে

মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রিভিউ চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি আপিল বিভাগ আগামীকাল পর্যন্ত মুলতুবি রেখেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় শুনানি শুরু করে এবং সিদ্ধান্ত নেয় যে আগামীকাল কার্যতালিকার প্রথমেই আবেদনটি থাকবে।

এটিএম আজহারের আইনজীবী এহসান এ সিদ্দিকি রিভিউ আবেদন মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী আপিলে, ২০১৯ সালের ৩১ অক্টোবর, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া রায় বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে। দলের আমির শফিকুর রহমান গত সপ্তাহে ঘোষণা দেন যে তিনি আদালতে গিয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। তবে সোমবার রাতে তিনি এই কর্মসূচি স্থগিত করেন। এর মধ্যেই গত বৃহস্পতিবার রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়, যার শুনানি আজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য আগামীকাল পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।

Md Akash Hossain

Recent Posts

চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…

27 minutes ago

ঝালকাঠিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে জামায়াত-পূজা কমিটির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…

54 minutes ago

ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি

মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে একটি ফৌজদারি তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়েছেন…

1 hour ago

সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার…

2 hours ago

আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত

ঢাকার নবাব পরিবারের বাসভবন আহসান মঞ্জিলের জাদুঘরে পাঁচটি প্রাচীন লোহার সিন্দুক রাখা আছে। এর মধ্যে…

2 hours ago

ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশুসহ আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন…

2 hours ago

This website uses cookies.