Header Premium (728×90)

অপরাধ

অতীতে সোনার বাংলা গড়তে গিয়ে বাংলাদেশকে শোষণ করা হয়েছে, আমরা এমন রাজনীতি করবো, যাতে ফ্যাসিবাদিদের মতো পালাতে না হয়

নুর উদ্দিন সিয়াম নোয়াখালী জেলা প্রতিনিধি

আজ লক্ষীপুর জামায়াত ইসলামির গণ জমায়েত অনুষ্ঠিত হয়। লক্ষীপুর আব্দুস সামাদ হাই স্কুলে এই আয়োজন করা হয়। লাখ জনতার উপস্থিতিতে সামাদ মাঠ জনস্রোতে রুপান্তরিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডক্টর শফিকুর রহমান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। এবং লক্ষ্মীপুর জেলার স্থানীয় নেত্রী বৃন্দগন। আমিরে জামাত বলেন আমার এই বাংলাদেশ কে বার বার শোষন করা হয়েছে। আমরা চাইনা আর যাতে আমার বাংলাকে শোষন করা হয়। তার জন্য আমাদের যে করনীয় সেটি হলো আমাদের মানবিক হতে হবে। আমিরে জামাতের সাথে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাক্ষা দিতে গিয়ে বলেন,আমরা সাধারণ মানুষদেরকে মানুষ মনে করিনা। যারা সুইপারের কাজ করে, তাদেরকে আমরা মানুষ মনে করিনা৷ কিন্তু তারা সমাজের আবর্জনা পরিষ্কার করে, আমাদের ভালো রেখেছে। সমাজের পরিবেশকে সুন্দর রাখে। আমরাকি পারিনা তাদেরকে একটু ভালো রাখতে,তাদের একটু সম্মান দিয়ে কথা বলতে। কেনো এত ব্যবদান তাদের সাথে আমাদের। তারা কেনো একটু মর্যাদা পায়না,একটু স্বকৃীত পায়না। এটা পায়না এই কারনে এই শাসন টা আল্লাহর দেওয়া বিধান এ নয়। যদি আল্লাহর দেওয়া বিধানে পেতো তাহলে তারা নিজেদেরকে সম্মানিত মনে করত। তাদের মুখ দিয়ে এই কথা বের হতো না যে আজকে বুঝতে পেরেছি আমরাও মানুষ। কেননা এই সমাজ তাদেরকে মানুষ মনে করে না কারন তারা সুইপার। তাই আমরা এইরকম একটি মানবিক বাংলাদেশ চাই।যে বাংলাদেশ আগামিতে কোরআন দিয়ে চলবে।
এবং আরও যুব সমাজদের প্রতি বলেছেন
হে তরুন যুবকেরা জেগে উঠো,যে সমাজের তরুণরা জেগে ওঠে, সেই সমাজ আল্লাহ বদলিয়ে দেয়।এবং ২৪ এর যুবকদের প্রতি তিনি স্যালুট জানিয়েছেন। তোমাদের জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য আপাতত আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। চির মুক্তির জন্য এবার জেগে ওঠ, শপথ নাও। আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বোই গড়বো ইনশাআল্লাহ।
এবং তিনি যুবকদের পাশে থাকবেন বলে যুবকদেরকে আশ্বাস দিয়েছেন। লড়াইয়ের সামনে তিনি থাকবেন বলেই যুবকদেরকে বলেছেন।

Md Akash Hossain

Recent Posts

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসভায় এড়িয়ে গেলেন ভারতীয় মন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও ভিসা সংক্রান্ত বিষয়ে রাজ্যসভার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন ভারতের পররাষ্ট্র…

8 minutes ago

মধ্যপ্রদেশের খনিতে মিলল ১৭.৯৬ ক্যারেটের হীরা, ভাগ্য ফিরল সাত শ্রমিকের

মধ্যপ্রদেশের পান্নায় খনি খনন করতে গিয়ে ১৭.৯৬ ক্যারেটের একটি বহুমূল্য হীরা পেয়েছেন সাত শ্রমিক। ৫০…

12 minutes ago

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: তাহমিনার শরীরে ১৮ ছুরিকাঘাত

সিলেটের রায়নগরে দম্পতি ও গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন…

28 minutes ago

দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ

বৃহস্পতিবার দেশের ১১টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায়…

41 minutes ago

স্মৃতি ও কর্মে চিরভাস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পৃথিবী থেকে বিদায় নিলেও তার কণ্ঠের স্মৃতি ও কুরআনের প্রচারের কাজ…

56 minutes ago

আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া নিশ্চিত করেছে…

57 minutes ago

This website uses cookies.