Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

জুলাই অভুত্থ্যানের সহযোদ্ধা আবুল কাশেম নিহতের প্রতিবাদে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১৩ ফেব্রুয়ারি)
বিকেলে রংপুর প্রেসক্লাব থেকে গাজিপুরে আওয়ামী ক্যাডারের হামলায় জুলাই অভুত্থ্যানের সহযোদ্ধা আবুল কাশেম নিহতের প্রতিবাদেআওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখা ও জাতীয় নাগরিক কমিটি।

পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সভাপতিত্বে বক্তব্য রাখেন- মহানগরের সদস্য সচিব রহমত আলী, জেলার আহবায়ক ইমরান আহমেদ, মহানগরের মুখ্য সংগঠক আলী হুসাইন সাইফ, মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার সহ অনেকেই।

এসময় অবিলম্বে গাজিপুরে আওয়ামী ক্যাডারের হামলায় জুলাই অভুত্থ্যানের সহযোদ্ধা আবুল কাশেমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠন ও জুলাই অভুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যরা সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Md Akash Hossain

Recent Posts

ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করে পদ হারালেন রুশ অর্থনীতিবিদ ক্লেপাচ

ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি নিয়ে সতর্কবার্তা দেওয়ার জেরে রাশিয়ার শীর্ষ অর্থনীতিবিদ ক্লেপাচ তাঁর…

19 seconds ago

বাদ পড়া এলাকায় ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

দেশের বাদ পড়া ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মজুত থাকা…

2 minutes ago

রমজানে বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের আগাম তৎপরতা

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং বাজার সিন্ডিকেটের কারসাজি রুখতে আগেভাগেই প্রস্তুতি…

16 minutes ago

ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ ও সংশ্লিষ্ট…

19 minutes ago

এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে মিলল ককটেল সদৃশ ৪ বস্তু

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় বাটা সিগন্যালের কাছে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ চারটি…

27 minutes ago

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দি থাকা আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার ভোরে…

46 minutes ago

This website uses cookies.