Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেয়ার দাবি ও কলেজের কার্যক্রম বন্ধ করে টাঙ্গাইলে স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার পর হতে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে এ অবরোধ চলে।
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকাল পৌণে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়ার কথা জানিয়ে অবরোধ তুলে নেয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মোঃ কাউছারুজ্জামান।

সড়ক অবরোধের সময় ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এসময় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হয়।

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্যেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে নির্দেশনা দেয়া হয়। এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রাখাসহ বস্ত্র অধিদপ্তরে নিয়ে পরিচালনার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শিক্ষার্থীদের সাথে বারবার কথা বলা ও চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। ৪ ঘন্টা অবরোধের পর শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজ থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে দফায় দফায় মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ এবং তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন তাত বোর্ড থেকে বস্ত্র মন্ত্রণালয়ের অধিনে যাওয়ার দাবিতে।

Md Akash Hossain

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

11 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

11 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

11 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

11 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

11 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

11 hours ago

This website uses cookies.