Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সর্বোচ্চ ভোটে পুনরায়ে অ্যাটকোর পরিচালক হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

পুলক সরকার 

এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে পরিচালক পদে লিয়াকত আলী খাঁন মুকুলসহ ১৫ জন নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ জন্য সভাপতি পদে আবারও ভোট অনুষ্ঠিত হবে।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহ-সভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।

লিয়াকত আলী খাঁন মুকুল ছাড়াও অন্য পরিচালকরা হলেন— আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।

আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

Md Akash Hossain

Recent Posts

একই দিনে অপুর জন্মদিন ও শাকিবের ঢালিউড অ্যাওয়ার্ড জয়

১১ অক্টোবর একদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন, অন্যদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস…

6 minutes ago

তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ তিন দিন পর উদ্ধার…

20 minutes ago

ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে…

38 minutes ago

বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম গোল হজমের লজ্জা পেল বায়ার্ন

আউগসবুর্গের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোলরক্ষক নয়্যারের ভুলে বুন্দেসলিগার ইতিহাসের দ্রুততম গোল হজম করল বায়ার্ন মিউনিখ।…

40 minutes ago

নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে সংসদ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজ নির্বাচনি এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং বিএনপি সরকারের গত সাত মাসের উন্নয়নমূলক কর্মকাণ্ড…

1 hour ago

পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরা খানের অভিযোগ

পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী…

1 hour ago

This website uses cookies.