Header Premium (728×90)

Categories: জাতীয়

তিন দিন পর নাটোর থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর কুমার সাহা (২০) নামের এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়। ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি ব্যাগে থাকা ল্যাপটপ ও ক্যামেরা রেখে যান। টাকা তুলে ফিরে এসে তিনি ওই ব্যক্তি ও ব্যাগটি আর পাননি। পরে ক্রিল জানতে পারেন, ব্যাগটি যাঁর কাছে রেখেছিলেন, তিনি রেলওয়ের কেউ নন। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, বিদেশি পর্যটকের ল্যাপটপটি চুরি হওয়ার পর থেকে পুলিশের সব কটি ইউনিট একযোগে কাজ করছিল। শনিবার রাতেও ল্যাপটপটি উদ্ধারের জন্য নাটোর পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আজ সন্ধ্যার পর ল্যাপটপটির সন্ধানে সদর থানার একটি দল শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোরে যায়। সেখানে অন্তর কুমার সাহা নামের এক তরুণ পুলিশকে জানান, তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় তাঁর বাড়ি থেকে ল্যাপটপটি পুলিশ উদ্ধার করে। পরে রাত পৌনে ১০টার দিকে ল্যাপটপসহ ওই তরুণকে সদর থানায় আনা হয়।

ওসি মনসুর রহমান জানান, যাচাই–বাছাই করে ল্যাপটপটি ক্রিল ল্যান্ডারের বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মুঠোফোনে জার্মান পর্যটক ক্রিলের সঙ্গে কথা বলে তাঁর ল্যাপটপ খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। খবর শুনে তিনি আনন্দিত।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

4 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

4 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

5 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

5 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

5 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

5 hours ago

This website uses cookies.