Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নড়াইলে বজ্রপাতে নিহত ৩ আহত ১

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বজ্রপাতে ৩জন নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়। রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই মাঠে শুকর চরাতেন বলে জানা গেছে।

নিহতরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি (৫০)। আহত চিত্ত মালো একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, জানা গেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চড়াতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায়।কলোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা জানায় রাতে বজ্রপাতে ৩জন নিহত হয়েছে। এসময় ১জন আহত হয়। আহতকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি(তদন্ত) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।

Md Akash Hossain

Recent Posts

পরশুরামে বিএনপি নেতার অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু ফেনী জেলা পরশুরাম উপজেলায় ১২ কাটন ভারতীয় মাদক সহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স…

17 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক-৫

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা সহ…

18 hours ago

স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পদক পেলেন আদাবর থানার ওসি জাহিদ ইসলাম

ফখরুল আলম সাজু আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম সম্মাননাপদক অর্জন করায় সন্তোষ প্রকাশ…

18 hours ago

রামপুরায় শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ গুলিবিদ্ধ ১ সপ্তাহের পর মারা গিয়েছেন

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার ১ সপ্তাহ পর মারা গিয়েছেন শীর্ষ সন্ত্রাসী…

18 hours ago

ব্রাহ্মণবাড়িয়া ইয়াবা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০৫ পিস ইয়াবা…

18 hours ago

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ জন সদস্য আটক করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং…

18 hours ago

This website uses cookies.