কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পিতা-পুত্রের
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একই সাথে পিতাও পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া লালমসজিদ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত পিতা-পুত্র হলেন, মৃত দেলদার হোসেনের পুত্র
আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
বিষয়টি নিশ্চিত করেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা।
দলদলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার শাহজালাল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতে পিতা-পুত্র একই সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।
সরেজমিনে গিয়ে জানাযায়, রবিবার সন্ধ্যা ৭ টায় ছেলে রাসেল মিয়া তার নতুন ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এসময় অসাবধানতা বসত: বিদ্যুতের তারে জরিয়ে যায়। পুত্রকে বাঁচাতে পিতা এগিয়ে এলে পিতা-পুত্র একই সাথে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যান। স্হানীয়রা এসে দুজনের মরদেহ উদ্ধার করে। আবু তাহের পেশায় একজন দিনমজুর এবং তার ছেলে রাসেল মিয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা পরশুরাম উপজেলায় ১২ কাটন ভারতীয় মাদক সহ পরশুরাম ক্লিনিকের অ্যাম্বুলেন্স…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া মাধবপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৬৪০ পিস ইয়াবা সহ…
ফখরুল আলম সাজু আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইসলাম সম্মাননাপদক অর্জন করায় সন্তোষ প্রকাশ…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার ১ সপ্তাহ পর মারা গিয়েছেন শীর্ষ সন্ত্রাসী…
মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০৫ পিস ইয়াবা…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরে বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং…
This website uses cookies.