নড়াইলে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নড়াইল জেলা ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচিতে নড়াইল জেলা শাখার নেতৃত্বে ননীক্ষীর তা’লীমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা ও মুলিয়া রোডে বৃক্ষরোপণ করা হয়।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভ‚ঁইয়া বলেন, পরিবেশ বাঁচাতে এবং তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকের সঠিক দিক-নির্দেশনায় আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেছি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভ‚ঁইয়া এ প্রতিবেদককে বলেন, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা নড়াইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, বসতবাড়ির আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে চারা বিতরণ করছি।
কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সোনালী ব্যাংকের এটিএম, কার্ড…
প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি…
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার মূল্য এখানে প্রকাশিত হয়েছে।
রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা অন্তত ২০ জন বাংলাদেশি রুশ-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায়…
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…
জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…
This website uses cookies.