নবীনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে সাজা প্রদান।
আবু হাসান আপন নবীনগর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে- ৪ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭ মার্চ রবিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের দুটি যায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মো. আলাউদ্দিন ও মো. তোফাজ্জল কে ১ বছর করে এবং মো. শামিম মিয়া ও সফিকুল ইসলামকে ৬ মাস করে সাজা প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন, নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন গুড়িগ্রামের মো. আনু মিয়ার ছেলে ড্রেজার ব্যাবসায়ী মো. আলাউদ্দিন,
একই উপজেলার কাইতলা গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. শামিম মিয়া, কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের ডা: কবির মিয়ার ছেলে মো. তোফাজ্জল, ময়মনসিংহ জেলা,দুবরা উপজেলার নাঙ্গল জোরা গ্রামের মো. হেদায়েত উল্লাহ’র ছেলে সফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, আজকে কাইতলা ইউনিয়নের দুটি যায়গায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এসে দেখি ফসলি জমি কেটে পুকুর করে ফেলেছে, যারা অবৈধ ভাবে ফসলি জমি কেটে ফসলের ক্ষতিসহ আশেপাশের জমির ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থলে চার জনকে পেয়ে দুই জনকে ১ বছর করে এবং দুই জনকে ৬ মাস করে সাজা দেয়া হয়েছে। পরবর্তীতে অন্য কোথাও যদি মাটি কাটার অভিযোগ পাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
সরকার গঠনের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার…
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে কোরআনের একজন জনপ্রিয় দাঈ হিসেবে স্মরণ করেছেন বাংলাদেশ…
এলএনজি সংকটের কারণে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ফিলিং স্টেশনে গত তিন দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ…
দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ এককালীন পরিশোধের…
জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় কমিটির পরিবর্তে নতুন নেতৃত্ব ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিএনপির চেয়ারম্যান…
This website uses cookies.