Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
আজ ১৭ই মার্চ স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা পুলিশ, কুড়িগ্রামের পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ সকল অফিসারবৃন্দ। প্রথমেই জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। আরো শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, বিজ্ঞ পিপি জনাব এস এম আব্রাহাম লিংকন ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ। পুলিশ বিভাগের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির পিতা সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির জনক পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি কুড়িগ্রাম জেলার সকল থানায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ নিজ নিজ থানা এলাকায় জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০:১৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

Md Akash Hossain

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

37 minutes ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

42 minutes ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

57 minutes ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

58 minutes ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

1 hour ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

1 hour ago

This website uses cookies.