জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা
সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:
১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে
সকালে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
১৭ মার্চ ২০২৪ তারিখ রোববার প্রত্যুষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু এবং ১৫ অগাস্ট নিহত তাঁর পরিবারের সকল সদস্যদের স্মরণে বেশ কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপাচার্যের সঙ্গে যারা উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মগ্রহণ করেন। কালক্রমে তাঁর হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান পায় আজকের বাংলাদেশ।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.