Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ-

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকাল ১১ টায় কাঠালিয়ায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কাঠালিয়া উপচেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদঅডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি নির্বাচন অফিসার মোঃ আঃ ছত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, কাঠালিয়া থানার ওসি তদন্ত সমীর কুমার দাস,, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, কাঠালিয়া তোফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাসক মোঃ আব্দুস সালাম ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।
সভাশেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়।

Md Akash Hossain

Recent Posts

মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবে ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি

মিয়ানমারের রাখাইন উপকূল থেকে যাত্রা করা দুটি নৌকাডুবির ঘটনায় ৫৩০ জন রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত…

7 minutes ago

আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকারের…

21 minutes ago

বিশ্বকাপ ট্রফির পেছনের গল্প: নকশা থেকে চুরি হওয়ার ইতিহাস

ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেছেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। এই ট্রফির নকশা, এর পেছনের…

37 minutes ago

লন্ডন ভ্রমণে নুসরাত ফারিয়া, শেয়ার করলেন ৮টি ছবি

ভ্রমণপিপাসু অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ৮টি…

50 minutes ago

ইংল্যান্ডকে অবমূল্যায়নের ভুল নিয়ে কড়া জবাব মাসচেরানোর

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পর…

1 hour ago

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন: মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাস

বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। প্রায় ৬০ বছর আগে একবারই দেখা…

1 hour ago

This website uses cookies.