ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে একটি নির্দিষ্ট মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার বিষয়টিকে খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা ও দু-একটি জেলা ছাড়া খুব বেশি স্থানে এমন কার্যক্রম দেখা যায়নি। বিষয়গুলো গণমাধ্যমে আসার কারণেই মূলত গুরুত্ব পেয়েছে, কিন্তু সরকার এগুলোতে মনোযোগ দিচ্ছে না। তিনি বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল সবসময়ই থাকে। বিভিন্ন ইস্যুর আড়ালে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য, যা বর্তমানে দৃশ্যমান হয়েছে। এছাড়া যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয় বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনকারীরা তাদের দাবি শিক্ষামন্ত্রণালয় ও সরকারকে জানিয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রণালয় এ নিয়ে তদন্ত পরিচালনা করবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তবে ওই দুটি প্রশ্নের নম্বর যুক্ত করা হবে বলে আগেই ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে পরীক্ষার্থীরা সন্তুষ্ট। এরপরও যদি কোনো শিক্ষার্থী পরের পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় তাদের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে গেছে।
১১২ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান…
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা…
দেশের বনায়ন বৃদ্ধি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগানোর বিশেষ কর্মসূচি হাতে…
মিয়ানমারের রাখাইন উপকূল থেকে যাত্রা করা দুটি নৌকাডুবির ঘটনায় ৫৩০ জন রোহিঙ্গার মৃত্যুর খবর নিশ্চিত…
ফিফা বিশ্বকাপের বর্তমান ট্রফির নকশা করেছেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। এই ট্রফির নকশা, এর পেছনের…
ভ্রমণপিপাসু অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ৮টি…
This website uses cookies.