Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ইসদাইরে অবৈধ ক্যাবল ব্যবসাায়ী বহিস্কৃত যুবলীগ নেতার ফারুক আহমেদ শিমুল ও মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অফিস সীলগালা

জিহাদ হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে ক্যাবল টিভির ব্যবসা পরিচালনার অভিযোগে শিমুল-জামানের মালিকানাধীন ক্যাবল নেটওয়ার্কের (ডিস) অফিস সীলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর ২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তামশিদ ইরাম খানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১১ এর একটিদল অভিযানে আইন শৃঙ্খলা রক্ষ্যায় নিয়োজিত ছিল।

অভিযোগ আছে, পূর্ব ইসদাইর এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ পন্থায় কোন ধরণের অনুমোদন না নিয়ে ডিস ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছেন পূর্ব ইসদাইর এলাকার ফারুক আহমেদ শিমুল ও মনিরুজ্জামান। স্থানীয়ভাবে নিজেদের প্রভাব খাটিয়ে প্রায় ২ বছর যাবৎ অবৈধভাবে এই ব্যবসা পরিচালনা করে আসছেন।

অভিযান শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান বলেন, বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বেলা সাড়ে এগারটার দিকে পূর্ব ইসদাইর এলাকার বুড়ির দোকানে ওই ডিস ক্যাবল অফিসে যেয়ে প্রতিষ্ঠানের স্বত্তধীকারীদের সাথে যোগাযোগ করা হয়। তাদেরকে ব্যবসার বৈধতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলা হলেও তারা সেখানে আসেননি। পরবর্তীতে বার বার বলা সত্ত্বেও তারা আমাদের সাথে দেখা না করে কালক্ষেপণ করেছেন।

তিনি আরো যুক্ত করেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসার ট্রেড লাইসেন্স সহ যাবতীয় লাইসেন্সের কপি প্রদর্শিত অবস্থায় রাখার কথা থাকলেও এমন কিছুই আমাদের নজরে আসেনি। সেখানে তাদের কোন স্টাফদেরও আমরা খঁজে পাইনি। পরবর্তীতে কেউ না আসায় দুপুর ২টার দিকে ওই ডিস ক্যবল টিভির অফিস সীলগালা করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। এসময় কিছু ক্যাবল ব্যবসার মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ২টা, ক্যামেরা ২৪টি, ইডিএফ এপ্লিফায়ার ১টা, ৪ বক্স ক্যাবল ইত্যাদি।

Md Akash Hossain

Recent Posts

অফিসার্স ক্লাবে দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু, দিশাহারা মেয়ে

রাজধানীর অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনের সিঁড়ির পাশ থেকে উদ্ধার করার পর সাবেক অতিরিক্ত সচিব মো.…

11 minutes ago

লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী…

26 minutes ago

ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সৌদি আরবের নাজরান এলাকায় ইয়েমেন সীমান্তের কাছে সৌদি ন্যাশনাল গার্ডের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।…

28 minutes ago

এআই ব্যবহারে মারাত্মক জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ার শঙ্কা এমআইফাইভ প্রধানের

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহারে মারাত্মক জৈব অস্ত্র তৈরির ঝুঁকি ও ভয়াবহতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে…

31 minutes ago

বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন

বাঙালির আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ কাঁসার তৈজসপত্র। আধুনিকতার যুগেও এর আবেদন অম্লান। খাঁটি কাঁসা চেনার উপায়,…

45 minutes ago

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট…

48 minutes ago

This website uses cookies.