লালপুরে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত
স্বাধীন আলম হোসেন নাটর জেলা প্রতিনিধি
নাশকতা মামলায় নাটোরে লালপুর উপজেলা বিএনপির ৪ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক অম্লান কুসুম জিষ্ণু তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে পাঠানো নেতাকর্মীরা হলেন: গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, এবি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবেদ আলী মন্ডল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মাফি, বিএনপি কর্মী আরিফ।
জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম বলেন, ২৯ অক্টোবর ভোর ৫টায় লালপুর উপজেলার গৌরিপুরে সড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২টি লাঠিসহ ১২ জনকে গ্রেফতার করে। এই ঘটনায় লালপুর থানার উপপরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে ২২ জনের নামে ও অজ্ঞাত ৩০ জনকে অভিযুক্ত করে মামলা করেন।
সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক,…
শিক্ষিত তরুণদের বেকারত্ব দূরীকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে শ্রমবাজারে আসা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে দক্ষতা…
সাভারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই হবে আগামীর বাংলাদেশের…
হাসপাতালের ডিজিটাল ব্যবস্থায় রোগীর ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি ব্যবহারের…
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও জনসেবার অবনতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। দেশজুড়ে চলা…
বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর ৮ম প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে মাত্র…
This website uses cookies.