Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে যত উন্নয়ন করেছে অতীতের কোন সরকার তা করেনি : এ‍্যাড. হাজি দুলাল

‍এ‍্যাডভোকেট রুহুল আমিন দুলাল কুড়িগ্রাম জেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এক সফল সংগঠক হিসেবে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় যুবলীগের আহ্বায়ক হিসেবে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর হতে দায়িত্ব পালন করছেন। স্টাফ রিপোর্টার হীমেল কুমার মিত্র প্রতিনিধিকে সম্প্রতি কুড়িগ্রাম জেলায় সফরকালে সরেজমিনে সবকটি উপজেলার মানুষের সাথে আলাপকালে জানা যায়, আলহাজ্ব রুহুল আমিন দুলাল আওয়ামী যুবলীগ কুড়িগ্রাম জেলাকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা, হ‍্যান্ডবিল, পোষ্টারিং ও জন সভায় যুব সমাজকে উৎসাহিত করে নৌকা মার্কার সমর্থক বৃদ্ধি করেছেন। তারা আরও বলেন, হাজী দুলাল ২০০৫ থেকে ২০১৪ সাল পযর্ন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বতর্মানে আলহাজ্ব এ‍্যাডভোকেট মোঃ রুহুল আমিন দুলাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজার হাট উপজেলা যুবলীগের এক নেতা প্রতিনিধিকে বলেন, গত সংসদ নির্বাচনে হাজী দুলাল প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সহযোগি দলের সমর্থন নিয়ে নৌকা মনোনয়ন প্রত‍্যাশী ছিলেন।

আমরা ভেবেছিলাম বঙ্গবন্ধু কন‍্যা জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম – ২ আসনে দুলাল ভাইকে নৌকা মার্কা দিয়ে আওয়ামী লীগের এমপি প্রার্থী করবেন। কিন্তু জাতীয় স্বার্থে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা জোটের শরীক দলকে এখানে দিয়েছেন। তারপরও হাজী দুলাল জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জোটপ্রার্থী পনির সাহেবকে পাশ করিয়ে আনতে বলিষ্ঠ ভূমিকা রাখেন।

অপর এক প্রশ্নের জবাবে হাজী দুলাল বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সরকার নজির বিহীন কাজ করেছেন, তা অতীতের কোনো সরকার করেনি।

তাই কুড়িগ্রাম -২ আসন সহ পুরো জেলা এখন নৌকার সমর্থন সবার চাইতে বেশি। তাই আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা যদি কুড়িগ্রাম -২ আসনে নৌকা মার্কার প্রার্থী দেন, তাহলে এ আসনে নৌকা মার্কা বিজয়ী হবেন।

আপনি আগামী বার নৌকার মনোনয়ন চাচ্ছেনতো? জবাবে হাজী দুলাল হেসে উঠে জবাব দেন, বঙ্গবন্ধু’র জৈষ্ঠ্য কন‍্যা জননেত্রী, মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে আদেশ – নির্দেশ দিবেন তাই আমি মেনো নিব, ইনশাআল্লাহ।

editor

Recent Posts

নিজেদের চোরাবালিতে আটকে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা বাড়ানোর দাবি নাকচ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল…

1 minute ago

ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশের নতুন নিয়ম ও শর্তাবলী জারি

মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ৩৬৫ দিন কার্যকর থাকলেও এখন থেকে প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক…

15 minutes ago

অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পরাজয় নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা…

31 minutes ago

হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩

হবিগঞ্জে দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ…

33 minutes ago

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

41 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

44 minutes ago

This website uses cookies.