
এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল কুড়িগ্রাম জেলায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এক সফল সংগঠক হিসেবে পরিচিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় যুবলীগের আহ্বায়ক হিসেবে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর হতে দায়িত্ব পালন করছেন। স্টাফ রিপোর্টার হীমেল কুমার মিত্র প্রতিনিধিকে সম্প্রতি কুড়িগ্রাম জেলায় সফরকালে সরেজমিনে সবকটি উপজেলার মানুষের সাথে আলাপকালে জানা যায়, আলহাজ্ব রুহুল আমিন দুলাল আওয়ামী যুবলীগ কুড়িগ্রাম জেলাকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা, হ্যান্ডবিল, পোষ্টারিং ও জন সভায় যুব সমাজকে উৎসাহিত করে নৌকা মার্কার সমর্থক বৃদ্ধি করেছেন। তারা আরও বলেন, হাজী দুলাল ২০০৫ থেকে ২০১৪ সাল পযর্ন্ত কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বতর্মানে আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন দুলাল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রাজার হাট উপজেলা যুবলীগের এক নেতা প্রতিনিধিকে বলেন, গত সংসদ নির্বাচনে হাজী দুলাল প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল অঙ্গ সহযোগি দলের সমর্থন নিয়ে নৌকা মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আমরা ভেবেছিলাম বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম - ২ আসনে দুলাল ভাইকে নৌকা মার্কা দিয়ে আওয়ামী লীগের এমপি প্রার্থী করবেন। কিন্তু জাতীয় স্বার্থে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা জোটের শরীক দলকে এখানে দিয়েছেন। তারপরও হাজী দুলাল জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জোটপ্রার্থী পনির সাহেবকে পাশ করিয়ে আনতে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
অপর এক প্রশ্নের জবাবে হাজী দুলাল বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সরকার নজির বিহীন কাজ করেছেন, তা অতীতের কোনো সরকার করেনি।
তাই কুড়িগ্রাম -২ আসন সহ পুরো জেলা এখন নৌকার সমর্থন সবার চাইতে বেশি। তাই আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা যদি কুড়িগ্রাম -২ আসনে নৌকা মার্কার প্রার্থী দেন, তাহলে এ আসনে নৌকা মার্কা বিজয়ী হবেন।
আপনি আগামী বার নৌকার মনোনয়ন চাচ্ছেনতো? জবাবে হাজী দুলাল হেসে উঠে জবাব দেন, বঙ্গবন্ধু'র জৈষ্ঠ্য কন্যা জননেত্রী, মানবতার মা দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে আদেশ - নির্দেশ দিবেন তাই আমি মেনো নিব, ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২