Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ছোট ভাইয়ের আবাদি জমিতে সেচ দিতে বড় ভাইয়ের বাঁধা

প্রচন্ড খড়তাপে পুড়ছে বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষক আব্দুল মোমিন(৩৫) এর কচু আবাদ। সেই জমিতে সেচের জন্য পানি দিতে বাঁধা সৃস্টি করছেন আপন বড় ভাই আব্দুর রশিদ(৫০)। জমিটিতে সেচের পানি নিতে হলে বড় ভাইয়ের বাড়ি সংলঘ্ন গলি দিয়েই নিতে হবে। ২ভাই ওই গ্রামের মন্তাজ প্রামানিকের ছেলে। এ নিয়ে সোমবার(৫জুন) সকাল ৮টার দিকে উভয় ভাইয়ের মধ্যে হাতা হাতির ঘটনাও ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ হয় নাই।

সরেজমিনে বড় ভাই আব্দুর রশিদ জানান, আমার বাড়ির পাশ দিয়ে আমার ছোট ভাই মোমিন সেচের জন্য পানি নিচ্ছিল। আমি বলেছিলাম পাইপ দিয়ে পানি নেয়ার জন্য। কিন্তু সে তা না করেই পানি নিচ্ছিল। আমার স্ত্রী নিষেধ করায় তাঁকে মেরে রক্তাত্ব করেছে।

ছোট ভাই আব্দুল মোমিন জানান, প্রচন্ড তাপে আমার আবাদ পুড়ে যাচ্ছে। পানি সেচ দেয়া জরুরি হয়ে পড়েছে। তাই আমার বড় ভাই রশিদ এর বাড়ির গলি দিয়ে আমার কচু বাগানে পানি নিচ্ছিলাম। ওই গলি পায়ে হাঁটার রাস্তার জন্য আমরা সাই ছেড়ে দিয়েছিলাম। যদিও বড় ভাই এখন তাঁর নিজের বলে দাবি করছেন। আবাদ নস্ট হলে আমাদেও পেট চলবেনা।

জানতে চাইলে তাঁদের পিতা বৃদ্ধ মন্তাজ প্রামানিক জানান, যে গলি দিয়ে মোমিন জমিতে পানি নিচ্ছিল তা আমাদেও পরিবারের সবার পায়ে হাঁটার জন্য রাখা হয়েছে। আমি আমার সন্তানদেও জমি ভাগ করে দেয়ার সময় সেভাবেই দিয়েছিলাম। ওই গলির জায়গার জন্য আমি রশিদকে তাঁর বাড়ির সাথে এক শতাংশ জমি বেশি দিয়েছি।

editor

Recent Posts

ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান যেভাবে দ্রুত তার সামরিক সক্ষমতা পুনর্গঠন…

22 seconds ago

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।…

53 seconds ago

নিঝুমদ্বীপে উন্নয়ন বরাদ্দ বন্ধের হুমকি এলজিইডি প্রকৌশলীর

নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে সড়ক নির্মাণকাজে অনিয়মের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় ক্ষুব্ধ হয়েছেন উপজেলা…

10 minutes ago

১৫ আগস্ট নিয়ে ফেসবুকে যা বললেন ড. আসিফ নজরুল

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের দিনটিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান…

15 minutes ago

মিশিগানে বন্দুক হামলায় ৫ জনের মৃত্যু, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি বাড়িতে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন হামলাকারীর…

17 minutes ago

জাতিসংঘ মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

জাতিসংঘের দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে পাঁচ…

26 minutes ago

This website uses cookies.