Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

বাউয়েট, কাদিরাবাদ, নাটোরঃ গত ২৮ মে ২০২৩ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) স্কাইলাইট হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল এগারোটায় বাউয়েট স্কাইলাইট হলে শিক্ষক, শিক্ষার্থীগণ, কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল (অব.)।

প্রধান অতিথি বলেন, “শান্তি পুরস্কার প্রাপ্তির ৫০তম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যার কাছে শুধু বাঙালির নয়, আজম্ম ঋণ বিশ্বের নিপীড়িত মানুষের। অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধু হোক দেশ-দেশান্তরে যুগ-যুগান্তরে আজম্মের প্রেরণা।”

সমাজবিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.), সিইই অনুষদের ডিন এবং সিই বিভাগের প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রক্টর ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং বাংলা প্রভাষক আরিফা সুলতানা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধান, প্রক্টর এবং অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু ও জুলিও কুরি’ শান্তি পদক বিষয়ক প্রামাণ্য ভিডিও প্রদর্শনী করা হয়।

এছাড়া ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া – মোনাজাত আয়োজন করা হয়

editor

Recent Posts

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা টেকনাফ উপজেলার হ্নীলা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযান…

1 day ago

কুমিল্লায় লবণের চালানের আড়ালে ইয়াবা পাচারে ইয়াবা সহ আটক-৫

  ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে…

1 day ago

চট্টগ্রামে ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার

ফখরুল আলম সাজু কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে ১ পুলিশ সদস্যের কাছ থেকে জব্দ করা…

1 day ago

আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের আজ (১৮ জুন) বৃহস্পতিবার সকাল…

1 day ago

লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৮ জুন) ‎বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে…

1 day ago

This website uses cookies.